slider

কাপাসিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ের চারা রোপন উদ্বোধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ৫০ একর জমিতে সমালয় চাষাবাদ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২০ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া ব্লকে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ৫০ একর জমিতে ৮০ জন কৃষককে সমালয় চাষাবাদ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল কাদের, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান সফিকুল হাকিম মোল্লা হিরন প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বশাক বলেন, কৃষি প্রনোধনা কর্মসূচী’র আওতায় রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে সমলয়ের বোরো হাইব্রিড ধান এর চারা রোপন উদ্বাধন হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কাপাসিয়ার আয়োজনে এ অনুষ্ঠান হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button