হোমনায় নৌকার জনসভায় সেলিমা আহমাদ মেরী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে হোমনা আদর্শ হাইস্কুল মাঠে কুমিল্লা-২ সংসদীয় আসন, হোমনা-মেঘনা) থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সেলিমা আহমাদ মেরী (সংসদ সদস্য) নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত জনতার প্রতি অনুরোধ করেছেন। তিনি নিজেই শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেছেন জনসভা স্থল। পৌর সভার মেয়র এডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত জনসভায় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার। এছাড়া মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক কায়সার বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, উপজেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ প্রমুখ বক্তব্য রাখেন।




