সখীপুরে ভাতাভোগীদের সুরক্ষায় কাউকে গোপন পিন না দিতে অনুরোধ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভাতাভোগীদের সতর্কতা অবলম্বন করতে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল চেয়ারম্যান সাক্ষরিত একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
২৪ ডিসেম্বর(রবিবার) সকালে কাকড়াজান ইউনিয়ন পরিষদ ভবনে এ নোটিশ প্রকাশ ও একটি ভিডিও বার্তার মাধ্যমে ভাতাভোগীদের সতর্কতা সৃষ্টি করতে কাউকে গোপন পিন নম্বর না দেওয়ার অনুরোধ জানান চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল।
একটি জরুরী বিজ্ঞপ্তি :
এত দ্বারা সকল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
এক ধরনের প্রতারক চক্র সমাজ সেবা অফিসের নাম ব্যবহার করে ভাতাভোগীদের ফোন করে গোপন পিন নাম্বার নিয়ে নিচ্ছে।
যার কারণে ভাতার টাকা প্রতারক চক্রের কাছে চলে যাচ্ছে।
মোবাইলের গোপন পিন নাম্বার কাউকে দিবেন না।
ইতি মধ্যে পিন নম্বর দিয়ে থাকলে সমাজ সেবা অফিসে যোগাযোগ করে একাউন্ট পরিবর্তন করার জন্য বলা যাইতেছে।
মোঃ দুলাল হোসেন দুলাল
চেয়ারম্যান, কাকড়াজান ইউনিয়ন পরিষদ, সখীপুর টাঙ্গাইল।




