আপিলে প্রার্থিতা ফিরে পেলেন শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল

হরিরামপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল আবেদন শুনানির তৃতীয় দিনে প্রার্থীর শুনানি হয়।এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল।
শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক (গণযোগাযোগ) দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য।
তিনি বলেন, আমার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন। জনগণের জন্য তিনি কাজ করে গেছেন। তখন থেকে আমাদের বিরাট সমর্থক জনগোষ্ঠী রয়েছে যারা আমার বাবার অবর্তমানে আমাকে চাইছেন।
আমি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে পাইনি। তবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জনগণ আমাকে চায়। আমি জনগণের সেই ভালবাসার প্রতিদান দিতে চাই। আজ আপিলে প্রাথমিক বিজয় হয়েছে। প্রাথমিক বাচাই-বাছাই বাতিল হওয়া প্রার্থিতা আমি আপিল শুনানিতে আজ ফিরে পেয়েছি। আমি মনে করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।


