slider

নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালনের লক্ষ্যে সকালে র‌্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। দুর্নীতি প্রতিরোধ কমিটি নিয়ামতপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনা মজুমদার, ত্রিশূল সমাজকল্যাণ সংস্থার সভাপতি প্রকৌশলী তৃণা মজুমদার, নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দীন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সুবাস সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button