শিরোনামশীর্ষ সংবাদ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর বুলগেরিয়া, জাপান ও সৌদি আরব সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
রাষ্ট্রপতি তাঁর সদ্য সমাপ্ত ভূটান সফরের বিভিন্ন দিক নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এসময় রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সচিবগণ উপস্থিত ছিলেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button