slider

কটিয়াদীতে জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণী

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯ই নভেম্বর বৃহস্পতিবার, কটিয়াদী উপজেলা পাবলিক লাইব্রেরীর আয়োজনে, কটিয়াদী উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে বিকাল ৪ ঘটিকায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরনি ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমান, কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর আকবর শাকিল। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button