slider

সম্প্রীতি সভায় ও ডেঙ্গু প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বিষয় আলোচনা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সম্প্রীতি সভায় আইনশৃঙ্খলা বজায় ও ডেঙ্গু প্রতিরোধ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলিয়টগঞ্জ উত্তর ইনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাউসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান, মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক। এছাড়া প্রশাসনিক অন্যান্য কর্মকর্তা সহ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button