slider

নাটোর-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা

নাটোর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম। আজকেই বিকাল ৪টার দিকে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে এই প্রার্থীতা ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি দলীয় কার্যক্রমে তার অবদান ও ত্যাগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। পাশাপাশি দল করতে গিয়ে তাঁর পরিবারের নানা লাঞ্চিত হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ পরিবারে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। মহান স্বাধীনতা ও দলের পেছনে তাঁর বাবা-দাদাদের সংগ্রামী ভূমিকা ছিল। তিনিও দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। ১৯৮৫ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের দুঃসময়ে স্থানীয় রাজনীতিতে অবদান রাখায় গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও গ্রুপিয়ের কারণে তিনি নির্বাচিত হতে পারেননি। এরপরও দলের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রকৌশলী আমিরুল ইসলাম, হাজী রজব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান প্রমুখ। এ সময় মনোনয়নপ্রত্যাশী জাহিদুল ইসলামের অনুসারীরা সেখানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button