slider

লামায় শিশুর হাতে শিশু খুন

ইলিয়াছ সানি,লামা :বান্দরবানের লামার ফাসিয়াখালি ইউনিয়নে বাঁশখাইল্লাঝিরি মুসলিম পাড়াতে সাদিয়া মনি (০৩) নামের এক শিশু খুন হয়েছে। এই ঘটনায় মো: হেলাল (১৩) নামে অপর এক শিশুকে আটক করেছে পুলিশ।

আজ (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ খুনের ঘটনা ঘটে। নিহত সাদিয়া মনি উপজেলার বাঁশখাইল্লাঝিরি মুসলিম পাড়া এলাকার মো. ইদ্রিসের মেয়ে। অপর দিকে শিশু অপরাধী মো. হেলাল একই এলাকার নবী হোসেনর ছেলে।

লামা থানার (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আজ সকাল সাড়ে ৬টা থেকে সাতটার মধ্যে শিশু সাদিয়া মনিকে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে শিশু মো. হেলাল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘাতে জড়িত শিশু হেলাল ও তার বোন রিয়া মনি এবং নিহত শিশু সাদিয়া মনি সকালে বাড়ীর পাশে খেলা করছিল। একপর্যায়ে শিশু সাদিয়া মনিকে একটি ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত শিশু হেলাল। পরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুটিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে সে। ইতিপূর্বে ছাগলের সাথেও এমন অনৈতিক অপকর্ম করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ওসি আরো বলেন, এই ঘটনায় জড়িত শিশু অপরাধী মোঃ হেলালকে আটক করেছি। আটক শিশু অপরাধীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হইতেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন ও তদন্ত অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button