Uncategorized

ফেসবুকে প্রেম: পাকিস্তানের পথে কিশোরী

গাজিপুর সংবাদদাতা: ফেসবুকে প্রেম হয়েছিলো গাজীপুরের নবম শ্রেণির এক কিশোরীর। তার প্রেমিক পাকিস্তানি। প্রেমিকের ডাকে পাকিস্তানের পথে রওয়ানা দিয়েছিলো মেয়েটি। কিন্তু তাকে থেমে যেতে হয় রংপুরেই!
সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, মেয়েটি তার পরিচিত এক ছেলেকে নিয়ে সীমান্ত পারি দিয়ে পাকিস্তানে যাওয়ার চিন্তা করছিলো।
রংপুর বাস স্টেশনে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা মেয়েটিকে পুলিশের হাতে সোপর্দ করে। এর মধ্যেই পালিয়ে যায় তার সঙ্গে থাকা ছেলেটি।
পুলিশ তার রংপুর আসার কারণ জানতে চাইলে মেয়েটি জানায়, পাকিস্তানি এক ছেলের সঙ্গে তার প্রেম হয়েছে। তার কাছে যেতেই গাজীপুর থেকে রওনা দিয়েছে সে। সীমান্ত পারি দিয়ে ভারত হয়ে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিলো তার।
এ পর্যায়ে পুলিশ মেয়েটির কাছ থেকে তার বাবার ফোন নম্বর সংগ্রহ করে খবর দেন। পরে তার বাবা এসে মেয়েটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
এ দিকে ঘটনায় নারী ও শিশু পাচারকারিদের হাত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। পুলিশের ধারণা, কোনো পাচারকারী চক্রের প্রলোভনে পড়েই হয়তো মেয়েটি এমন দুঃসাহসী পথে পা বাড়িয়েছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button