কটিয়াদীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ৪ আগস্ট শুক্রবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদি মডেল থানার এসআই মোহাম্মদ দুলাল মিয়া তার সঙ্গীয় ফোর্স সহ কটিয়াদী বাসস্ট্যান্ডে এক বিশেষ অভিযানে মোঃ রুবেল মিয়া (৩৬)কে গাজা বিক্রয় করা রত অবস্থায় গ্রেফতার করে । পুলিশ গ্রেপ্তারকৃত রুবেল মিয়ার হেফাজতে থাকা সাদা চটের বস্তার ভিতরে কস টিপে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাজা উদ্ধারপূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া (৩৬)পিতা-মৃত রমজান আলী গ্রাম ক্ষেত মারা উপজেলা চুনারুঘাট জেলা হবিগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় করে কিশোরগঞ্জ জেলা সহ এর আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য বিক্রয় করে আসছেন। উল্লেখযোগ্য যে বর্তমানে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনের আখড়ায় পরিণত হয়েছ।
এ ব্যাপারে কটিয়াদি মডেল থানায় গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এ, একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে।




