slider

বিসিএস ক্যাডারে সুপারিশ পেলেন নলছিটির নয়জন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে ৪১তম বিসিএসের ফলাফলে বিভিন্ন ক্যাডারে নয়জন
সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে প্রশাসন ক্যাডার ১ জন, পুলিশ ক্যাডার ২ জন, শিক্ষা ক্যাডার ৩ জন, শুল্ক ও আবগারি ক্যাডার ১ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ২জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছেন-উপজেলার রানাপাশা ইউনিয়নের সাইফুন নাহার তন্বি। শিক্ষা ক্যাডারে- নাচন মহল ইউনিয়নের আমিনুল ইসলাম আলভি, মৌসুমি মুন্নি, রানা পাশা ইউনিয়নের আফসানা ইলমি। পরিবার পরিকল্পনা ক্যাডারে-রানাপাশা ইউনিয়নের শিহাব শারার মুকিত ও কাজী ইসরাত জাহান তন্নি। পুলিশ ক্যাডারে আছেন-কুলকাঠি ইউনিয়নের অনির্বান অমিত ও আজিজুর রহমান রাফি এবং শুল্ক ও আবগারি ক্যাডারে পেয়েছেন- নাচনমহল ইউনিয়নের এম নাঈমুর রহমান।

উল্লেখ্য ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন
উত্তীর্ণ হন। এরমধ্য থেকে ২হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button