slider

নলছিটি উপজেলা মডেল মসজিদ উদ্ধোধন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্ভোধন করা হয়েছে। রোরবার(৩০জুলাই) সকাল ১০টায় গুভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্ধোধন ঘোষনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রতিটি জেলা ও উপজেলার নির্মানাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পঞ্চম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্ধোধন ঘোষনা করা হয়।

এ উপলক্ষে উপজেলার নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, উপজেলা নির্বার্হী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ প্রমুখ। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মসজিদ নির্মানে প্রায় ১৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে বড় স্ক্রিনে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধোধনী অনুষ্ঠান প্রদর্শণ করা হয়। এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button