slider

কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কটিয়াদীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করন। গত মঙ্গলবার ২৫শে জুলাই উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মৎস্য চাষী ও মৎস্যজীবী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সমন্বয়ে উপজেলা পরিষদের সামনে থেকে রেলি বের করা হয়।রেলিটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মুস্তাকুর রহমান, কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত ওসমান, সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, নবাগত উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া,মৎস্য চাষি ওমর ফারুক সহ অনেকেই।

অন্যান্য কর্মসূচির মধ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্ত করা হয়। সবশেষে মৎস্য চাষে বিভিন্ন অবদান রাখায় মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন পুরস্কার দেয়া হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button