রাজারহাট উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলায় আজ ২oশে জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে আইনশৃঙ্খলা ও অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম সেসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি)। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহিল জামান। ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান সাবু মন্ডল।
উপজেলা স্বাস্হ্য ও প:প: কর্মকর্তা ড: মো: মিজানুর রহমান। ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান মো: সাদেকুল হক নুরু ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান,মো: কুদ্দুস প্রামানিক । নাজিমখান ইউনিয়ন চেয়ারম্যান, মো: আব্দুল মালেক পাটোয়ারী (নয়া) আরো উপস্থিত ছিলেন রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক। চাকিরপশার ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম। সমাজ সেবা কর্মকর্তা মো: মশিউর রহমান। উপজেলা মাধ্যমিক অফিসার মো: আব্দুর রব। উপজেলা প্রাথমিক কর্মকর্তা নজরুল ইসলাম। বাংলাদেশে রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি, আশিকুর রহমান লিমন। ও সাংবাদিক বৃন্দ। আনসার ভিডিপি কমান্ডার জেসমিন আক্তার রাজারহাট ফায়ার সারভিস কর্মকর্তা। রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম প্রমূখ।
সভাটির গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, শিক্ষা, স্বাস্থ্য, চলমান আইন, মাদক, ডেঙ্গু মশা, আরো নানান বিদ বিষয় নিয়ে আলোচনা করেন পরিশেষে নূরে তাসনিম সভাটির সমাপ্তি ঘোষনা করেন।




