slider

কটিয়াদীত ষড়যন্ত্র মূলক মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

কটিয়াদী(কিশারগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীত ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে শতশত নারী পুরুষ এক মানববন্ধন কর্মসূচি পালন করে। উপজলার মসূয়া ইউনিয়নের কড়হা মসজিদ সংলগ রাস্তায় রবিবার দুপুরে প্রায় ঘটাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন বক্তব্য রাখেন, সোহেল মিয়া, নাজমুল হাসান, কাজল মিয়া, তাছলিমা আক্তার, নূরুনাহার প্রমূখ। বক্তাগণ বলেন, গত ইউপি নির্বাচনের পর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছোবান নির্বাচনে পরাজিত হয়ে এলাকায় হামলা মামলা দিয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এতে গ্রামের সাধারণ মানুষ ষড়যন্ত্র মূলক মামলায় জেল জুলুম থেকে শুরু করে নানা রকম হয়রানীর শিকার হচ্ছেন। বক্তাগণ উল্লেখ করেন, গত জুন মাসের ৩ তারিখ গ্রামের নিরীহ মানুষকে হয়রানীর উদ্দেশ্যে আব্দুছ ছোবানের সহযোগী বিবাদী মো.শামসুল হুদা তার নিজের ঘরের আসবাবপত্র সরিয়ে এবং তার পালিত ৪টি গরু তারই আত্মীয়র বাড়িতে ঘটনার পূর্বে পাঠিয়ে দিয়ে নিজ ঘরে আগুন দিয়ে ষড়য¿মূলক একটি মামলা করে। সেই মামলায় সোহেল মিয়াসহ ৩০জনক জ্ঞাত এবং ১০/১২জনকে অজ্ঞাত আসামী করা হয়। সোহেল মিয়া ঘটনার সময় পার্শ্ববর্তী বুরুদিয়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তাকেও এ মামলায় আসামী করা হয়েছে। পুলিশ তাকে গ্রপ্তার করে জেল হাজতে প্রেরন করে। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন এবং পুলিশের সহযাগিতায় মামলায় লুট দখানা গরু চারটি বাদীর আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার করে। বর্তমানে দুটি গরু থানায় পুলিশের হেফাজতে আছে ষড়য¿মূলক এ মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উৎঘাটন এবং জড়িতদের শাস্তির দাবী জানান। এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সুদষ্টি কামনা করেন।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ হাসান ছিদ্দিকী বলেন, দুটি গরু উদ্ধার করা হয়েছে। তবে কার গরু বিষয়টি খতিয়ে দেখার জন্য বাদীকে সংবাদ দেয়া হয়েছে। মামলার বাদী এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণের সাথে কথা বলে প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button