slider

ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন শহীদুজ্জামান সরকার এম.পি.

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবলেট সমুহ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৯ম ও ১০ শ্রেনির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সরকারি ও এমপিওভুক্ত ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শত জন শিক্ষার্থীদের হাতে এই ট্যাব তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। ৮ জুলাই সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ^াস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান তদন্তকারী মো. নুর মোহাম্মদ জানান, উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৩টি মাদরাসার ৯ম ও ১০ম শ্রেনি থেকে ৩জন করে মোট ৬জন শিক্ষার্থী একটি প্রতিষ্ঠান থেকে বাছাই করা হয় এবং তাদের এককালীন একটি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবগুলো প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button