slider

গাইবান্ধায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এঘটনায় আরো ৩৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি শাহআলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী যাত্রী ভর্তি একটি ট্রাক গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ট্রাকের আরো ৩৫ জন যাত্রী গুরুতর আহত হন।
ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ চালায়। এছাড়া পুলিশের সাথে স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেয়। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বগুড়া শমেক হাসপাতালসহ স্থানীয় স্বাহ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button