slider

মানিকগঞ্জে ২২ লাখ টাকার হেরোইন উদ্ধার : গ্রেফতার ৩

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৃথক অভিযান চালিয়ে ২২ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে। এসময় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, মাদক ব্যবসায়ীদের মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানীপুর গ্রামের অনিক হাসান হীরা, একই ইউনিয়নের চরমত্ত গ্রামের মো. ছানোয়ার হোসেন এবং সিংগাইর উপজেলার রায়রা ইউনিয়নের বাইমাইল কালীনগর গ্রামের মো. মুন্নাফ হোসেন।

উপপরিচালক মো. হামিমুর রশীদ আরো জানান, পৃথক তিনটি অভিযান পরিচালনা করে অনিকের কাছ থেকে ২০ গ্রাম, ছানোয়ারের কাছ থেকে ১২০ গ্রাম এবং মুন্নাফের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ২২ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button