slider

বিএনপি নির্বাচন বানচাল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে –আব্দুর রহমান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপি আগামী নির্বাচন বানচাল করে পেছনের অন্ধকার দরজা দিয়ে ক্ষামতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যে স্বপ্ন তাদের কোন দিনই পুরন হবে না। এছাড়া বিএনপি তত্বাবধায়ক সরকারের নামে যে নৈরাজ্য ও অরাজগতা সৃষ্টির পায়তারা করছেন। তাদের এ অপরাজনীতির জবাব আগামি নির্বাচনে জনগন দেবে। ফরিদপুরের মধুখালী উপজেলা মৎসজীবী লীগের এক অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান এসব কথা বলেন।

শুক্রবার বেলা ১২টায় অনুষ্ঠিত মধুখালী উপজেলা মৎসজীবী লীগের এক অনুষ্ঠানে জেলা মৎসজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলার সাধারন সম্পাদক ফরিদ মিয়াসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এসময় ফরিদপুর জেলা, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button