slider
বড়াইগ্রামে জেলা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জোয়াড়ি কৈডমা বাজারে প্রধানমš ী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বাংলাদেশ মহিলা আ’লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন, জেলা পরিষদ সদস্য শাহ আলম মাস্টার, কৈডমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন আলী প্রমূখ। ৩ শত দরিদ্র পরিবার ৫কেজি করে চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ টি করে সাবান উপহার হিসেবে পান।




