১৪ বছরে ৩৫০ কি.মি. রাস্তা করেছি -প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি : তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, গত সাড়ে ১৪ বছরে ৫০ কিলোমিটার আরসিসি রাস্তাসহ সব মিলিয়ে ৩৫০ কিলোমিটার রাস্তা করেছি। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন করেছি। সিংড়া উপজেলায় প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসন ও ঘরবাড়ি সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
মঙ্গলবার (২৭ জুন) বিকেল ৪টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।পলক বলেন, সিংড়া উপজেলা বিদ্যুতের আলোয় আলোকিত করেছি, প্রতিটি গ্রামে ইন্টারনেট সেবা দিয়েছি, ৪২টি কমিউনিটি হেলথ ক্লিনিক করেছি। হাইটেক পার্ক স্থাপন করেছি। আপনারা নৌকায় ভোট দিয়েছেন জন্য এসব সম্ভব হয়েছে। চলনবিল দীর্ঘ ৩৭ বছর উন্নয়ন বঞ্চিত ও সন্ত্রাসের জনপদ ছিলো। সুখে-দুঃখে পাশে থাকার কথা বলেছিলাম। ৫০ বছরের আকাঙ্খিত ১৬ কিলোমিটার সিংড়া-বারুহাস সড়ক নির্মাণ করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার প্রমুখ।৩৬টি অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ১ বান্ডেল টিন ও ৩ হাজার, ৬৪টি পরিবারকে ২ বান্ডেল টিন ও ৬ হাজার করে টাকা।




