slider

নলছিটিতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পরে মোঃ সামিউল ইসলাম (০২) নামে এক
শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(২৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে বাড়ির পাশের নালা থেকে তার লাশ উদ্ধার করার হয়। সে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার(২২জুন) বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু সামিউল। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজ করেও সন্ধান পায়নি তার স্বজনরা। শুক্রবার (২৩জুন) দুপুর পৌনে ১২টার দিকে বসতবাড়ীর পাশের নালার পানিতে শিশু সামিউলকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল তাই তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। তবে অন্য কোনভাবে যদি মৃত্যু হয়ে থাকে সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button