slider

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী,পাকুন্দিয়া) উন্নয়নে সফলতা

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ছয় আসনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আসন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে এই আসন থেকে সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ নির্বাচিত হয়ে দলের ধারাবাহিকতা
পুনরায় আসনটি ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন । উক্ত আসনে উল্লেখিত উন্নয়নে সফলতা লাভ ।

টেকসই যোগাযোগ ব্যবস্থা : ৭৩০ কোটি টাকায় বিন্নাটি-টোক ২৪ কি.মি. । ১৫৮ কোটি টাকা ব্যয়ে ২০৬ কি.মি. কার্পেটিং ৩৫টি কালভার্ট নির্মাণ।

বহুমুখী শিক্ষা ও প্রশিক্ষণ : প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ১৪৩টি একাডেমি সংস্কার। ৩৫টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন। মানিকখালি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ২২৯৯ জনকে কর্মমুখী শিক্ষা প্রদান, পাড়ামন্ডল ভোগ কারিগরি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা।

ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনে: ২৬ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ২টি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক, মন্দির, শ্মশান ঘাটের সংস্কার ও উন্নয়ন।

জনকল্যাণমুখী স্বাস্থ্য খাত: কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি আবাসিক ভবন নির্মাণ। ২টি স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক এ্যাম্বুলেন্স প্রদান ও সিজারিয়ান সেকশন চালু।

জনস্বাস্থ্য ও সমৃদ্ধ কৃষি : ৫ কোটি ৪৫ লাখ টাকায় ১২ কি.মি. খাল খনন ও ১ কি.মি. বাঁধ নির্মাণ।
৯৫টি হারভেস্টার বিতরণ, ১৯৪৭টি নলকূপ স্থাপন এবং ৮৪ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান ।

কল্যানমূখী সামাজিক নিরাপত্তা ও আশ্রয়ণ প্রকল্প : আশ্রয়ণ ও দূর্যোগ সহনীয় প্রকল্পে ৫ কোটি ৩৬ লাখ টাকায় নির্ণত ২৯৬ টি ঘর এখন দুইটি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ৬২৯৭৮টি বিভিন্ন তা কার্ড প্রদান ।

অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন : ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে, পাকুন্দিয়ায় ডাকবাংলো নির্মাণ ও কটিয়াদীতে নির্মাণাধীন এবং পৌরসভা দুটিতে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন । পাকুন্দিয়ার আদিত্য পাশায় ৮ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উপ-কেন্দ্র ও ১১ কোটি টাকা ব্যয়ে ৩টি বন্যা আশ্রয় কেন্দ্র
নির্মাণ।

১১৮টি মুক্তিযোদ্ধা পরিবারকে ১৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘বীর নিবাস’ উপহার ও পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button