slider

যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি-বাংলাদেশের ঐতিহ্যবাহী দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা সারে ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবং চ্যানেল আই ও জনকণ্ঠের রিপোর্টার প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু।
প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আরটিভি ও ডেইলী স্টারের রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সমকাল পত্রিকার রিপোর্টার বিপ্লব চক্রবর্তী,সিনিয়র সহ-সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গাজী ওয়াজেদ আলম লাবু,সাবেক সহ-সভাপতি ও এটিএন নিউজের রিপোর্টার আবুল কালাম আজাদ, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি যুগান্তর পত্রিকার রিপোর্টার মতিউর রহমান,কালের কন্ঠ ও ইটিভি রিপোর্টার সাব্বিরুল ইসলাম সাবু,প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম,সাবেক দপ্তর সম্পাদক এস এম সাইফুল্লাহ,সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশের আলোর রিপোর্টার আবুল বাশার আব্বাসী, গাজি টিভি ও মানবজমিনের রিপোর্টার রিপন আনসারী প্রথম আলোর রিপোর্টার আব্দুল মোমিন,ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার মঞ্জুর রহমান,বাংলাভিশনের রিপোর্টার মো. আকরাম হোসেন,মাইটিভি ও দৈনিক বাংলার রিপোর্টার আজিজুল হাকিম, দিপ্ত টিভির রিপোর্টার জাহিদুল হক চন্দন, নিউজ বাংলার রিপোর্টার সাজিদুর রহমান রাসেল,বার্তা টোয়েন্টিফোরের রিপোর্টার খন্দকার সুজন আহম্দে, এখন টেভির রিপোর্টার আসাদুজ্জামান লিমন,কালবেলার রিপোর্টার সেলিম হোসেন,জনতার রিপোর্টার আলো খান,যায় যায় দিনের রিপোর্টার আসিফ খান মনির, দি এশিয়ান এইজের রিপোর্টার লুৎফর রহমান,ইত্তেফাকের রিপোর্টার এম নজরুল ইসলাম, বিডিনিউজের রিপোর্টার মাহিদুল ইসলাম মাহি,আজকের পত্রিকার সিঙ্গাইর প্রতিনিধি সুজন মাহমুদ ও এটিএন নিউজের (হরিরামপুর) আবেদ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা আঠারো বছরে পর্দাপন উপলক্ষে দৈনিক যায় যায় দিন পত্রিকার সম্বৃদ্ধি কামনা করেন। পুর্বের মত আগামীতে ঐতিহ্যবাহী এই পত্রিকা সফল ভাবে এগিয়ে যাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি যায় যায় দিনের মানিকগঞ্জ প্রতিনিধি সকলের সার্বিক সহযোগিতায় মানিকগঞ্জের বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশ করবেন এমন আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button