slider

লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাদ ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পদ্মা নদীতে এঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে ও মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, রাদ ইসলাম সকাল সাড়ে ১১ টার দিকে ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশের ইটভাটার নিচে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। নদী থেকে উঠেতে না দেখে স্থানীয় প্রতিবেশী পরিবারকে জানালে খোঁজাখুজির পর অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, পানিতে ডুবে শিশু রাদ ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button