মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে গাজিখালী নদী রক্ষার দাবি

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দুষন,প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে আজ মানিকগঞ্জ গ্রীণ ইনভায়রনমেন্ট মুভমেন্ট ও জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির আয়োজনে ও বেসরকারি সংগঠন বারসিক, পালক, শ্যামল নিসর্গ ও আলোর পথের সহযোগিতায় সাটুরিয়া উপজেলার গাজিখালী নদীর ওপর নির্মীত ব্রীজ ও নদীর পারে দাড়িয়ে সকাল দশ ঘটিকা থেকে বারো ঘটিকা পর্যন্ত এক প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির উপজেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ খ ম নুরুল হকের সভাপতিত্বে ও সংগঠনের জেলা যুগ্ম আহবায়ক রাজ্জাক হোসেন রাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির আহবায়ক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী নেত্রী আখি কায়কোবাদ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, সমাজকর্মী এ্যাপোলো ঘোষ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, সাটুরিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. লুৎফর রহমান, আলোর পথের জেলা সভাপতি মিজানুর রহমান হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন আমরা পণ করি প্লাস্টিক দুষন করবো না, কাল থেকেই গাজিখালী নদীতে বর্জ্য ফেলবো না,পরিবেশের ওপর মনুষ্য সৃষ্ট দুর্যোগে এবং খাল বিল নদী নালা দুষন ও দখলে নদী মাতৃকা আমাদের এই দেশ আজ ষড়ঋতুর বৈচিত্র্য নিয়ে টিকো থাকতে পারছে না। আমরা গাজিখালী নদীর হারানো যৌবন ফিরে পেতে চাই,নতুন প্রজন্মের মাঝে সুন্দর আগামী দেখাতে চাই। তাঁর জন্য আগামীতে যথাযথভাবে সরকার ও নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালনের আহবান জানাই।




