sliderবিবিধশিরোনাম

শাহ আব্দুল হান্নান বুদ্ধিবৃত্তিক চর্চা-বিকাশে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন

মরহুম শাহ আব্দুল হান্নান বুদ্ধিবৃত্তিক চর্চা-বিকাশ ও জাতিগঠনে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। শাহ আব্দুল হান্নানের সততা ও কর্মদক্ষতা তুলে ধরে তিনি বলেন, তার ব্যক্তিগত জীবন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা। গত শুক্রবার ২ জুন সন্ধ্যায় ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থ্যট’ (বিআইআইটি) আয়োজিত অনলাইনে ‘বুদ্ধিবৃত্তিক চর্চা-বিকাশ ও জাতিগঠনে শাহ আবদুল হান্নান শীর্ষক আলোচনা ও দোয়া’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিআইআইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারী জেনারেল এম জহুরুল ইসলাম এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ফাদার তপন ডি রোজারিও, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক কর্নেল অব. ডা. জেহাদ খান, দি পাইওনিয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. আবু খুলদুন আল-মাহমুদ, দি উইটনেসর প্রতিষ্ঠাতা সভাপতি ড. নাসিমা হাসান। প্রমুখ।

অনুষ্ঠান মডারেটরের দায়িত্ব পালন করেন বিআইআইটির সিনিয়র রিসার্চ ফেলো ও নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফ্যাকাল্টি মেম্বার ড. মমতা হেনা, বিআইআইটির সহকারী পরিচালক ড. সৈয়দ শহীদ আহমেদ ও বিআইআইটির কোঅর্ডিনেটর ড. ইব্রাহিম খলীল আনোয়ারী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন মা’হাদুল ফিকরি ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মাওলানা মূসা আল হাফিজ।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button