sliderশিরোনামশ্রমিক

বিপ্লবী শ্রমিক সংহতির কাউন্সিলে মীর মোফাজ্জল হোসেন সভাপতি ও সাইফুল ইসলাম সম্পাদক

বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল গতরাতে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে শেষ হয়েছে। কাউন্সিলে মীর মোফাজ্জল হোসেন মোশতাককে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কাউন্সিলে সংগঠনের কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে।
কমিটির সদস্যদের নামের তালিকা নিম্নরুপ-

সভাপতি : মীর মোফাজ্জল হোসেন মোশতাক,
সহ সভাপতি : আবু হাসান টিপু, মাহমুদ হোসেন, আবুল কালাম আজাদ,
সাধারণ সম্পাদক : সাইফুল ইসলাম,
যুগ্ম সম্পাদক : মোহাম্মদ ফিরোজ,
সাংগঠনিক সম্পাদক : নাসির হোসেন,
প্রচার ও প্রকাশণা সম্পাদক : কবি জামাল সিকদার,
শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক : শহীদুল আলম নান্নু,
অর্থ সম্পাদক : উসমান গণি,
স্বেচ্ছাসেবক সম্পাদক : মোহাম্মদ আলী,
আন্তর্জাতিক সম্পাদক : শেখ মোহাম্মদ শিমুল।

সদস্যবৃন্দ-
রাশিদা বেগম, অরবিন্দু বেপারি বিন্দু, হেলিম সরদার, নাঈম খান, আকরাম হোসেন, আইয়ুব আলী, মোহাম্মদ মারুফ হোসেন ও মুরাদ হোসেন।
বাকি সদস্যদেরকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।

কাউন্সিল অধিবেশনে শ্রমিক আন্দোলনের দাবিনামা গ্রহণ করা হয়।
কাউন্সিল অধিবেশনে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সম্পর্কেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাউন্সিলে গৃহীত এক প্রস্তাবে শ্রমিকদের বাঁচার মত মজুরিসহ ন্যুনতম অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button