দুর্গাপুরে ভারতীয় টাপাল ট্যাবলেটসহ কারবারী আটক

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে ইয়াবা ট্যাবলেটের বিকল্প ট্যাপেন্টাডল যুক্ত ভারতীয় ১১ হাজার পিস টাপাল ট্যাপবলেটসহ মো. হাবিবুর রহমান (৩৭) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত হাবিবুর রহমান দুর্গাপুর পৌর শহরে তেরী বাজার এলাকার কামাল মিয়ার ছেলে।
বুধবার দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম এতথ্য নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. রহমত আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক ও মামলার বাদী মো. রহমত আলী বলেন, গোপন তথ্যে দুর্গাপুরের তেরীবাজারের বালুঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকরা হয়। আটককৃত আসামি হাবিুবুর রহমানের বসতঘরে তল্লাশী করে ১১ হাজার পিস ইয়াবার বিকল্প আমদানী নিষিদ্ধ ট্যাপেন্টাডলযুক্ত ১১ হাজার পিস টাপাল ট্যাবলেট জব্দ করা হয়। সে চোরাচালানের মাধ্যমে ভারতীয় এই ট্যাবলেট সংগ্রহ করে বাজার জাতের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন এবং দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত। হাবিবুরকে আটক ও তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার কথা তিনি জানান ।




