slider

চলন্ত ট্রেনে রেললাইনে মাথা দিয়ে মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট আক্কেলপুরে ট্রেনের চারটি বগি যাওয়ার সময় রেললাইনে মাথা পেতে দিয়ে মুহুর্তের মধ্যে মাথা ছিন্নভিন্ন হয়ে হাত-পা লাফালাফি করতে-করতে নিস্তেজ হয়ে মারা যান জালাল উদ্দীন (৪২) নামে এক ব্যাক্তি। মঙ্গলবার সকালে আক্কেলপুর রেলস্টেশনের দুই গজ দক্ষিণে হাস্তাবসন্তপুর রেলগেটে এলাকায় ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরণের লুঙ্গির কোমড়ে থাকা মুঠোফোন থেকে কল করে তাঁর পরিচয় মিলেছে। তাঁর নাম জালাল উদ্দিন, তিনি বগুড়ার সোনাতলা পৌর এলাকার আব্দুল কাদের ছেলে। নিহত জালাল উদ্দিন মানসিক রোগী ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লুঙ্গি ও গেঞ্জি পরা একব্যক্তি হাস্তাবসন্তপুর রেলগেটে এসে ঘোরাঘুরি করছিলেন। এসময় তিনি রেলগেটে এক দোকানদার কে কখন ট্রেন আসবে তা জানতে চান।

পরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী ঈদ স্পেশাল ট্রেনটি ধীরগতিতে আক্কেলপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটির চারটি বগি যাওয়ার পর ওইব্যক্তি রেললাইনে মাথা পেতে দেন। এতে মুহুর্তেই মাথা ছিন্নভিন্ন হয়ে হাত-পা লাফালাফি করতে-করতে নিস্তেজ হয়ে মারা যান।

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার হাসিবুল হাসান ঘটনাস্থলে আসেন তিনি নিহতের পরণের লুঙ্গির কোমড়ে মুঠোফোন পান। তিনি ওই মুঠোফোন নম্বর থেকে কল করে নিহতের পরিচয় নিশ্চিত হন।

আক্কেলপুর রেলস্টেশন মাস্টার হাসিবুল হাসান ও সান্তাহার রেলওয়ে থানার (ওসি) মুক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button