slider

শতাধিক অস্বচ্ছল পরিবারে ঈদ উপহার

ঘিওর, মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার শতাধিক অস্বচ্ছল পরিবারে ঈদ উপহার বিতরন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঘিওরের পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র আকতার হামিদ পবন এসব উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার হিসেবে কাপড়, লুঙ্গী, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আকতার হামিদ পবন দীর্ঘদিন যাবত এলাকার অস্বচ্ছল মানুষের পাশে সহায়তা করে আসছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button