slider

কেরানীগঞ্জে আর্থিক সহায়তা পেলেন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : “শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২৫ জন রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের মাঝে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে মোট ২৫ জন রোগীকে এ আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক শাহীন আহমেদ।

এসময় শাহীন আহমেদ সকল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি সবসময় তাদের পাশে থাকারও আশ্বাস দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফখরুল আশ্রাফ, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ প্রমূখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button