কুড়িগ্রামে পুলিশি অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৩৯

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যাক্তিরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত।
শনিবার, ৮ এপ্রিল দুপুরে জেলা পুলিশ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তার এ তথ্য জানানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জি আর ওয়ারেন্টে ৫ জন, সি আর ওয়াররেন্ট ৪ জন, নিয়মিত মামলায় ২৪ জন. পূর্বের মামলায় ৩ জন, ১৫১ ধারায় ২ জন ও সাজা পরোয়ানা মূলে আরও ১ জন সহ গত ২৪ ঘন্টায় মোট ৩৯ জন আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে কথা হলে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন জানান, জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও অপরাধ নির্মূলে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।




