রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের মতবিনিময়

সাজ্জাদুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে গত ৩২ বছর যাবত চন্ডীপুর ফ্রেন্ডস ক্লাব ক্লাস ফোর এবং ক্লাস সেভেনের বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছে।
চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের কার্যক্রমে উদ্ভূত হয়ে ইতিমধ্যে রামগঞ্জের অনেক সংগঠনই ছাত্রদের মেধা বিকাশে এই বৃত্তি প্রোগ্রাম শুরু করেছেন যা নিঃসন্দেহে রামগঞ্জ উপজেলার শিক্ষাবিস্তারে অভাবনীয় অবদান রেখে চলছে।
মহামারী করোনা ভাইরাসের প্রকোপে এবং বিভিন্ন প্রতিবন্ধকতায় চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের এই বৃত্তি প্রদান কার্যক্রম বিগত কয়েকবছর বন্ধ রয়েছে। আমরা আশাবাদী চলতি বছর থেকে আবারো চন্ডীপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কার্যক্রম অব্যাহত রাখবে।
আজ রবিবার রামগঞ্জ ক্যাপসিকাম রেষ্টুরেন্টে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ইফতার এবং মতবিনিময়ে এমনটাই জানান, চন্ডীপুর ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শাহিন ও উপস্থিত সাংবাদিকগণ।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব, রামগঞ্জ মডেল কলেজের অধ্যাপক ও রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য হারুন অর রশিদ, রামগঞ্জ মডেল কলেজের অধ্যাপক সমর দাস, রামগঞ্জ মডেল কলেজের অধ্যাপক হাবিব উল্যাহ, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুক, ভাটরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিক উল্যা মাষ্টার প্রমূখ।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে মতবিনিময় করেন, রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক এস এম বাবুল বাবর, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক নব চেতনা প্রতিনিধি মনির হোসেন বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাকির হোসেন মোস্তান ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মাসুদ রানাসহ রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা।




