slider

পবিত্র রমজান উপলক্ষে রুমায় ইফতার বিতরণ

লোঙা খুমি, রুমা, বান্দরবান : রমজান হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাসে ইসলাম‌ ধর্মালম্বীদের গুরুত্বপূর্ণ ফরজ বিধান রোজা পালন করা হয়। পুরো বিশ্বের মুসলমানরা চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা রাখেন। বছর ঘুরে ফিরে এসেছে সেই মাহে রহজান। আজ শনিবার (১ এপ্রিল) রুমা উপজেলায় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক পরিচালিত জাবালুল কুরআন মাদ্রাসা এটিম ও সাধারণ ছাত্র/ছাত্রীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মোট ১৫০জনের এটিম ও মাদ্রাসা ছাত্র ছাত্রীদের ও গরিব অসহায় এবং দু:স্থদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয় । ইফতার বিতরণ অনুষ্ঠানে রুমা ব্যাটালিয়ন (৯বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৮৭০ লে: কর্নেল সামিউল এবাদ খান, পিএসসি ও বিএ-১০২০৮০মেজর এস এম শাহাবুদ্দিন আহমেদ,এএমসি, মেডিকেল অফিসার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এই ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহাপরিচালক বিজিবি এর দিকনির্দেশনা প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছি বিজিবি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসটি পালন করে থাকে। সিয়াম সাধনা ধনী-গরীব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। আসুন আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button