slider

ঠাকুরগাঁওয়ে রমজান উপলক্ষে আব্রুয়ান ফাউন্ডেশনের বিভিন্ন সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পবিত্র রমজান উপলক্ষে আব্রুয়ান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ২৩ মার্চ বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ি ও পৌর শহরের নিশ্চিন্তপুরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ঢাকার আব্রুয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেরিত রমজান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নাসিমুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আবু হাসনাত মুন্না, রাফি। এ সময় উভয় স্থানে মোট ১০৫ জন পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি চিড়া ও ১ লিটার সয়াবিন তেল। এছাড়া ৩টি মসজিদে ৩০ কেজি খেজুর বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button