slider

দিনাজপুরে মহাসমারোহে বারণী মেলা ও গঙ্গা স্নান অনুষ্ঠিত

দুর্লভ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার চিরিরবন্দর সদর উপজেলার সীমান্তবর্তী কাউগাঁ জোৎস্নাগঞ্জ নামক স্থানে আত্রাই, গর্ভেশ্বরী ও ছোট যমুনা নদীর মিলন স্থলে বারণী মেলার আয়োজন করা হয়েছে। মেলার দিন জায়গাটি সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের তীর্থস্থান সরূপ। মেলা উপলক্ষে বারণী স্নান ও পূর্ব পুরুষদের উদ্দেশ্যে পিন্ডদানের ব্যবস্থা করা হয়।

প্রতিবছর ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মেলঅর আয়োজন করা হয়ে থাকে । মেলাটি দিনাজপুরের গ্রমীণ উৎসবের ঐতিহ্য বহন করে। দিনাজপুর জেলার মৃত ব্যক্তির সৎকারের অন্যতম স্থান এটি।

কমিটি সূত্রে জানা যায় নদীর দুই তীরে মেলাটি প্রায় তিনদিন ব্যাপী চলবে । মেলা উপলক্ষে দ্বিতীয় দিনে নদীর পূর্ব তীরে সারাদিন কবি গানের আয়োজন করা হযেছে। পশ্চিম তীরে তিন দিন ব্যাপী লটারীর ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button