slider

সুপ্রিম কোর্ট বারের একতরফা নির্বাচনের প্রতিবাদে পিরোজপুর আইনজীবী ফোরামের বিক্ষোভ

মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট কারচুপি,পুলিশ বাহিনী দিয়ে একতরফা নির্বাচন, বিএনপির প্রার্থী ও দলীয় আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলার, প্রতিবাদে পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ রবিবার পিরোজপুর জেলা জজ কোর্টের সামনে এ বিক্ষোভ করেন। মোঃ নুরুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে(সহ-সভাপতি পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম)বক্তব্য রাখেন সৈয়দ সাব্বির আহমেদ (সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম পিরোজপুর), রহিমা আক্তার হাসি, সাধারণসম্পাদক পিরোজপুর জেলা মহিলা দল। (যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম ও যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা আইনজীবী সমিতি পিরোজপুর,) মোঃ আকরাম আলি মোল্লা সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম, মোঃ রফিকুল ইসলাম হাওলাদার দপ্তর সম্পাদক পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম, এবং মনিরুল ইসলাম মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা সুপ্রিম বারের নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে পিটিয়ে আহত করা এবং সাংবাদিকদের কে আহত করার নিন্দা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button