ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোঃ শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে শুক্রবার(১৭মার্চ) ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনাসভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সকাল ১০টায় ঝালকাঠি কালেক্টরেট চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামসহ
বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শিল্পকলা একাডেমী হলরুমে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম, বীরমুক্তিযোদ্ধা শহীদ ইমাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতি। আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়াও ঝালকাঠির নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ায় অনুরূপ কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন।
নলছিটিতে শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এরপর উপজেলা নিবার্হী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, ভাইস চেয়ারম্যান (সাবেক) দুলাল শরিফ, উপজেলা
ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ। আলোচনাসভা শেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষেক্ষ আয়োাজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




