slider

কণ্যা শিশু এডভোকেসী ফোরামের নারী দিবসে রালী ও আলোচনা সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “ডিজিটাল প্রযুক্তির ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে, দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৬ মার্চ ২০২৩ইং আন্তর্জাতিক নারী দিবসে রালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আনছার আলীর সভাপতিত্বে ও মো.আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গড়পাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আফছার উদ্দিন সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ঢাকা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম গড়পাড়া ইউনিয়ন কমিটির সভাপতি সুরাইয়া সুলতানা বকুল, মানিকগঞ্জ সদর উপজেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা আক্তার। বিকশিত নারী নেটওয়ার্কের ইউনিয়ন সভাপতি সেলিনা বেগম, অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো: মুনসুর আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গড়পাড়া ইউনিয়নে আর কোনো বাল্যবিবাহ যাতে না হয় সেদিকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে এবং নারী-পুরুষ বৈষম্য দূরিকরণে সবার আগে পরিবার থেকে ছেলে মেয়েদের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এভাবে আমরা একটা জেন্ডার সংবেদনশীল শিক্ষাঙ্গন ও সামাজ বিনির্মানের পথে অগ্রসর হব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button