slider

উখিয়ায় আরসা সদস্য আটক

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া : কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত ব্যক্তিকে দুপুর কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃত হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইষ্টের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৭)। রবিবার গভীররাতে উখিয়ার কোটবাজার ষ্টেশন থেকে তাঁকে আটক করেন। র‌্যাব-১৫ কতৃর্ক পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।

ধৃত আসামী জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে আরসা সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত। আরসার বিভিন্ন সদস্যদের সাথে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন অপারেশনে অংশ নিত। এছাড়াও আরসা থেকে আর্থিক সুবিধা গ্রহনের কথা প্রাথমিকভাবে স্বীকার করে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button