সারা দেশে শ্রেষ্ট দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ জেলা ও বিভাগ শেষে সারা দেশে সেরা উপজেলা পরিষদ চেয়ারম্যানের সম্মান অর্জন করলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গতকাল তাঁর এই বিশাল প্রাপ্তির সুসংবাদ প্রকাশ হওয়ার পর থেকে সর্বস্তরের জনগণ বিভিন্ন ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনেকে পরিষদ বাসভবনে গিয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার ও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মুন্সি ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর সভার প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।
এদিকে স্থানীয় সাংবাদিকদের ১১ সদস্যের একটি দল এই শুভক্ষণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।




