slider

সালথার সাড়ুকদীয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার সাড়ুকদীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) দিনব্যাপী সাড়ুকদীয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল হাসান খান সোহাগের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাসের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী (লাবু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইনামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button