সালথায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাঃ প্রীতম দাস, উপজেলা ইন্সট্রাকটর (আইসিটি) মোঃ টিপু সুলতান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৭ই মার্চ উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসুচীর পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




