slider

শ্রমিক লীগ ছিল বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় একটি সংগঠন–আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও
সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, শ্রমিক লীগ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিয় একটি সংগঠন। দেশ স্বাধীন হওয়ার পর অভাবের ভিতরেও তিনি শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের প্রতিটি পর্যায়ের শ্রমিকদের সকল দাবি দাওয়া পূরণ করছেন।

শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠির শিল্পকলা এডাডেমি মিলনায়তনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব একথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম।

জাতীয় শ্রমিক লীগ এর সকল বেসিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এস.আর.এম. মানিক হাওলাদার। এতে ঝালকাঠির সকল পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button