slider

সখীপুরে গজারি কাঠসহ ট্রাক আটক

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জের আওতায় কাকড়াজান বিটের মামুদনগর এলাকায় থেকে গজারি (বল্লী) সহ একটি ট্রাক আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ফ্রেবুয়ারি) ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে মামুদনগর আইলসার চালা এলাকা থেকে গজারি বল্লী সহ ঢাকা মেট্রো-১৫-৯৯২৭ ট্রাক জব্দ করা হয়। এসময় অভিযান চলাকালে চোরচক্রের কাউকে পাওয়া যায়নি। বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে আমাদের উপস্থিতি টের পেয়ে গজারি বল্লী সহ ট্রাক ফেলে পালিয়েছে। তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করে কাঠসহ বহেড়াতলী রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।

এবিষয়ে বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৮৫ হাজার টাকার গজারি বল্লী সহ ট্রাকটি আটক করতে সক্ষম হই। এ চক্রের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button