slider

রামগঞ্জ ওয়ামীর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সাজ্জাদুল ইসলাম,রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলায় ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মডেল ইন্সটিটিউশন্স (ওয়ামী) উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় রামগঞ্জ ক্যাপসিকাম মিলনায়তনে অনুষ্ঠিত হলো উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠান। ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালেহ্ উদ্দিন মামুনের সঞ্চালনায় এবং ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, বিশেষ অতিধি ছিলেন লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল করিম সুমন ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব,সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাদরাসা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ২ শতাধিক অভিভাবক, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিবুর রহমান সবুজ বক্তব্যে বলেন,মানসম্মত শিক্ষার মূল উপাদান : মানসম্মত শিক্ষক, মানসম্মত শিক্ষা উপকরণ ও মানসম্মত পরিবেশ। আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, পর্যাপ্তসংখ্যক যোগ্য শিক্ষক, প্রয়োজনীয়সংখ্যক শিক্ষাদান সামগ্রী, ভৌত অবকাঠামো, যথার্থ শিক্ষণ-শিখন পদ্ধতি, কার্যকর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান এবং গবেষণা ও উন্নয়নের জন্য পর্যাপ্ত সুযোগ ও উপযুক্ত মূল্যায়ন ছাড়া মানসম্মত শিক্ষা অর্জন পুরোপুরি সম্ভব নয়। তাই শিক্ষকদের পেশাগত স্বীকৃতি, সম্মানজনক বেতন, পেনশন, সামাজিক প্রাপ্তি ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষক সংকট থাকলে তা দূর করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত অনুযায়ী তা নির্ধারণ করতে হবে। বক্তব্য শেষে বলেন এই বছর জেলায় ৪১২০ পরীক্ষার্থীদের মধ্যে ১০৯৮ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেছি।

সভাপতির বক্তব্যে এমরান হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থী-শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের লক্ষ্যে ২০০৫ সাল থেকে আমরা বৃত্তি পরীক্ষা সহ শিক্ষক প্রশিক্ষণ,মানসম্মত শিক্ষাদানের জন্য কাজ করে আসছি। এই বছরেও রামগঞ্জ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৪৬৩ পরীক্ষার্থীদের মধ্যে ১৩৩ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছি। এছাড়াও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি।
অনুষ্ঠান শেষে সর্বোচ্চ ভালো ফলাফলকারী ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ অর্থ,ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button