slider

সাবেক কৃতি ফুটবলার শেখ কাফিল উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের কৃতি সন্তান শেখ কাফিল উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা স্পোর্টিং ক্লাবের সাবেক কৃতি ফুটবলার এবং বানিয়াজুরীর ঐতিহ্যবাহী বা.বা.ঠা উত্তরণ সংঘের এক সময়কার কিংবদন্তি ফুটবল কোচ ছিলেন শেখ কাফিল আহমেদ।

ব্যক্তিজীবনে তিনি ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সায়মা আক্তার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। গত বুধবার রাতে ঢাকার বাসায় মৃত্যুবরণ করেন। আজ বৃহস্পতিবার সকালে জানাজা নামাজ শেষে বানিয়াজুরী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button